Skip to content

গাজীপুর যুবদলের কমিটি ঘোষণা কারায় সাদ্দামের নেতৃত্বে আনন্দ মিছিল

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ইমরান আকরাম পলাশ ও সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকা থেকে সাদ্দাম হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বাঘের বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু বকর সিদ্দিক।

এ সময় সাদ্দাম হোসেন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর জেলা যুবদল আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদী। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় সাদ্দাম হোসেনের নেতৃত্বে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বকে অভিনন্দন জানান।

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৈরাজ্য প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫