Skip to content

হোমিও চিকিৎসকদের সরকারি চাকরির দাবি

সরকার জামাল
বিশেষ প্রতিনিধি:
ডিএইচএমএস ডিগ্রিধারী হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। একই সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধকে মাদক আইনের আওতামুক্ত করা, হোমিওপ্যাথিক কাউন্সিল গঠন এবং কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চার দফা দাবিতে মানববন্ধন করে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে দাবি আদায় না হলে সারা দেশ থেকে চিকিৎসকদের ঢাকায় এনে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধকে মাদক আইনের আওতায় অন্তর্ভুক্ত করা অযৌক্তিক। এ অন্তর্ভুক্তি বাতিল করতে হবে।

তারা আরও বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন করতে হবে। গত তিন বছর ধরে হোমিওপ্যাথিক কাউন্সিল না থাকায় সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানগুলো নানা সমস্যার মুখে পড়ছে।

বক্তারা বলেন, ‘মাদক আইন থেকে আমাদের বাদ দিতে হবে। আমাদের কাউন্সিল গঠন করতে হবে। গত তিন বছর ধরে কোনো কাউন্সিল নেই। আমাদের বেতন নেই। প্রধানমন্ত্রী অনেক মানবিক। আশা করি, তিনি বিষয়টি আমলে নেবেন।’

দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, প্রয়োজনে গ্রামের চিকিৎসকেরা ঢাকায় এসে আন্দোলনে অংশ নেবেন। এতে পুরো ঢাকা অচল হয়ে যেতে পারে। তাই চার দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডা. মজিবুল্যাহ মজিব। সঞ্চালনা করেন ডা. ফারুক আহমদ মজুমদার। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।

সংগঠনটির চার দফা দাবি হলো—ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ সৃষ্টি, মাদক আইনের আওতা থেকে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিল, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন এবং হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫