Skip to content

কালিয়াকৈরে জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনের শপথ পাঠ 

দেলোয়ার সিকদার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে ‘জুলাই পুনর্জাগণে সমাজ গঠনে শপথ পাঠ’র ব্যানারে গত শনিবার ২৬ জুলাই উপজেলার অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) দিল আফরোজ, কালিয়াকৈর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) জাফর আলী খান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানর সঞ্চালনা বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম। জুলাই আন্দোলনের যোদ্ধা জাহাঙ্গীর কবির, জুলাই যুদ্ধাহত সাব্বির হোসেন, ফাহাদ, আবেদ গাজী, জামিলা আক্তার লতা। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫