মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুটুক্তির প্রতিবাদ,৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ইউনিয়ন বিএনপি সমাবেশ করেছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাংশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক বৃন্দের আয়োজনে এবং কাংশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক হাসিন আরমান মাসুদ।
এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মোতালেব, মহিলা দলের নেত্রী লতিফা বেগম,গোলাম মোস্তফা,প্রভাষক মাহবুবুল আলম,আলহাজ আব্দুল আওয়াল (শেরআলী মেম্বার), ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসা মিয়া, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র নেতা মুক্তার হোসেন,নলকুড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন,হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি প্রিন্স মামুন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মাহমুদ, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম,সাবেক বিএসসি শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র নেতা জহুরুল হক জনি,রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।
বক্তারা দেশ নায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র কমিটি প্রকাশের আগেই ঝিনাইগাতীর উন্নয়নের স্বার্থে জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। উক্ত সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতীতে বিএনপি নেতা বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ
আপডেট :July 26, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
