Skip to content

বৃহত্তর জোট ব্যর্থ হলে জরুরি সরকার গড়ার ঘোষণা আইজেনকোটের

বাংলাভূমি ডেস্ক:

ইসরাইলে বৃহত্তর জোট সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু জরুরি সরকার গড়ার ইঙ্গিত দিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকারকে পার্লামেন্ট নেসেটের ভোটে তোলার পরিকল্পনা রয়েছে তার। অন্যদিকে, দেশ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দাবি করে ঐক্যের সরকার গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট ৪৮টি, নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। সংখ্যালঘু সরকার গড়তে গেলে আইজেনকোটকে নিজের জোটের ভেতরেই বড় বাধার মুখে পড়তে হবে। শরিক ইসরাইল বেইতেইনুর নেতা আভিগদর লিবারম্যান আরব সমর্থিত সরকারে ভোট না দেওয়ার অঙ্গীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আপাতত এমন সরকারে না গিয়ে আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকার চাইছেন। আইজেনকোট বলেছেন, এমপিদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে—তারা নতুন সরকার গড়বেন নাকি দেশকে আরেকটি নির্বাচনের দিকে ঠেলে দেবেন।

নেতানিয়াহু আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের তীব্র বিরোধিতা করে বলেছেন, এতে ইসরাইলের ভাগ্য ঝুঁকির মুখে পড়বে। জবাবে আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ইরান উত্তেজনা ব্যবহার করছেন এবং আরবদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছেন। তবে তিনি হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সময়মতো সরকার গঠনের প্রত্যয় জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫