Skip to content

তিতাস গ্যাসফিল্ডের উন্নয়নসহ ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: তিতাস গ্যাসফিল্ডের নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও উন্নয়নসহ মোট ৯টি প্রকল্প একনেক সভায় চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে চার হাজার ৮শ ৫৮ কোটি টাকা।

এর মধ্যে প্রকল্প সাহায্য দুই হাজার ২০৭ কোটি ৪৫ লাখ ও বাকি টাকা সরকারি খাত থেকে দেওয়া হবে।

তিতাস গ্যাসফিল্ড প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯০৯ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ৬শ ৮৫ কোটি ৬০ লাখ টাকা এডিবি দেবে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়গুলো জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫