Skip to content

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ভারত থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

এসময় বিক্ষোভ মিছিলে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫