মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা—২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ছয় উপজেলায় ৩৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টায়Continue Reading

স্টাফ রিপোর্টার: নাসির উদ্দীন বুলবুল একজন পেশাদার সাংবাদিক। তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় তিন যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের কার্যনির্বাহী কমিটির সাথে যুক্ত আছেন। নাসির উদ্দীন বুলবুল টঙ্গীর ঐতিহ্যবাহীContinue Reading

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন উপজেলার গ্রামে, বাজারে, ব্যবসা, বাসাবাড়িতে, ২৪ ঘণ্টার মধ্যে ৭ ঘণ্টা থেকে ৮ ঘন্টা ও মিলে না বিদ্যুৎ তীব্র সংকটে ১০ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন—রাতে গড়ে ৮ থেকে ৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ, সেখানে ২৪ ঘণ্টায় মাত্র ৮ থেকে ৯Continue Reading

স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরে একই দিনে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ডেগেরচালা এলাকার ফকির মার্কেট—সংলগ্ন মেট্রিক্স স্টাইল গার্মেন্টসের আটতলা ভবনে আগুনের ঘটনায় ভবনের বিভিন্ন স্থান ও ছাদে আটকা পড়া ৬৯ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুনContinue Reading

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেকের বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আলিম খান। অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২২ আগস্ট রাতে যুবদলের রাজনৈতিক প্রভাব দেখিয়ে তালা ভেঙেContinue Reading

মুহাম্মদ আতিকুর রহমান স্টাফ রিপোর্টার: গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন, কাশিমপুর মেট্রো থানার উদ্যোগে ৫৬টি স্কুলের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত ৯ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতীমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন কেজিContinue Reading

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে ১০টি ককটেল ও দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পুলিশ ও স্থানীয়Continue Reading

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেলের উদ্যোগে শনিবার (০৩ অক্টোবর) সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ব্যাপক পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব দূরীকরণে অফিস প্রাঙ্গণ ও নিজ বাসগৃহের পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রম’-এই প্রতিপাদ্যকে সামনে রেখেContinue Reading

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে ছাওতুল হেরা আইডিয়াল মাদ্রাসার ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে স্বপ্ননীড়, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখা—সংলগ্ন উত্তর আউচপাড়ার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলাফল ও প্রোগ্রেস কার্ড তুলেContinue Reading

শরীফুল বেপারী রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্যা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায়Continue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক লিটন মাহমুদকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন পৌরসভা মার্কেটের ৪র্থ তলায় কাচারি এলাকায় জনজীবন ফাউন্ডেশনেরContinue Reading

রোকনুজ্জামান খান স্টাফ রিপোর্টার: গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক—কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশনContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলারContinue Reading

সরকার জামাল বিশেষ প্রতিনিধি বস্ত্র অধিদপ্তর থেকে গার্মেন্টস ও বাইং হাউজের বস্ত্র নিবন্ধন সার্টিফিকেট নিতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পরিদর্শনের নামে ঘুষ না দিলে আবেদনকারী প্রতিষ্ঠানকে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। বস্ত্র অধিদপ্তরের ইন্সপেক্টর প্রীতমের বিরুদ্ধে সম্প্রতি একটি ভিডিওচিত্রে এস এস এস সোর্সিং লিমিটেড গার্মেন্টস লিমিটেড-এর একContinue Reading

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর—এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি টেকনোলজি’ শীর্ষক সেমিনার এবং মিতসুবিশি কোম্পানির পক্ষ থেকে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর) জাপানের মিতসুবিশি ইলেকট্রিক গ্রুপের প্রতিষ্ঠান সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের বাংলাদেশContinue Reading

  রেবেকা সুলতানা রেখা চৌধুরী চট্টগ্রাম ব্যুরো চীফ গতকাল বুধবার চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬—২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় চট্টগ্রাম ডিসি পার্ক এলাকার পুকুরে রুই জাতীয় মাছের পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে ঢাকার মিরপুর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মিরপুর—১ নম্বরের পাইকপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শরিফুজ্জামান সেখানে তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিতContinue Reading

স্টাফ রিপোর্টার গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. রাসেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)—১। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানাকুর—রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।Continue Reading

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় ২০২৫ সালের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্তদের পুরস্কার প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এContinue Reading

স্টাফ রিপোর্টার: গাজীপুর শহরের রেলক্রসিং এলাকায় সড়ক পারাপারের সময় প্রিজম ভ্যানের চাপায় গৌরী রানী (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজবাড়ী রোডের রেলক্রসিং এলাকার কাজী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরী রানী ঢাকার গেন্ডারিয়া এলাকার নারায়ণ চন্দ্র দাসের স্ত্রী। বর্তমানেContinue Reading