Skip to content

এপ্রিলে আসছে নতুন আইফোন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: এপ্রিলে বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন। এই ফোনটির মডেল ‘ফাইভ এসই’।এই ফোনটির স্ক্রিন চার ইঞ্চির। এতে থাকছে নতুন নতুন অনে ফিচার।

নতুন এই ‘ফাইভ এসই’ মডেল দেখতে অনেকটাই পুরনো ‘ফাইভ এস’ মডেলের-এর মতো। তবে ফিচারগুলো সবই নতুন। ‘ফাইভ এসই’ মডেলের ফিচারগুলো দেখতে পাওয়া যায় সিক্স-সিরিজের আইফোনে।

‘এসই’র অর্থ হল ‘স্পেশাল’ এবং ‘এনহ্যান্সড’। অর্থাৎ পুরনো ফাইভ এস মডেলের থেকে উন্নতমানের এই নতুন মডেলের ফোনটি। ইদানিং সিক্স সিরিজের আইফোনের চাহিদা বাজারে থাকলেও, ‘ফাইভ এস’ মডেলের ফোনও গ্রাহকদের পছন্দ। সেই জন্যই বাজারে আনা হচ্ছে নতুন এই মডেলটি।

সিক্স এস বা সিক্স প্লাস মডেলের ফোনগুলির প্রান্তীয় অঞ্চল যেরকম বাঁক খাওয়ানো, ‘ফাইভ এসই’ মডেলও সেই রকমই। লাইভ ফটোজ, অ্যাপল পে-র মতো ফিচার রয়েছে এই মডেলে।

নতুন আইফোনটিতে আছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫