Skip to content

কোকোর সমাধিতে বিএনপির ফুলেল শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

সোমবার সকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাদের নিয়ে বনানী কবরস্থানে যান। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান, সাবেক ফুটবলার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এবং স্মৃতি পরিষদ বনানীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫