Skip to content

ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার ২৬৩ বছরের জেল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা। বয়স মাত্র ২৯ বছর। এই বয়সেই তার অপরাধের ওজন এতো বেশি যে ২৬৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হলো। ড্যানিয়েল হল্টজক্ল নামের এই তরুণ পুলিশ কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে কর্মরত অবস্থায় দিনের পর দিন একাধিক নারীকে ধর্ষণ করেছেন।

বিকৃত মানসিকতার ড্যানিয়েল ৮ বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা কাউকেই বাদ দেয়নি। ধর্ষণের সেক্স টেপ তৈরি করতো সে। সেই টেপ দেখিয়ে ব্ল্যাকমেল করে পরে আবারও ধর্ষণ করতেন। শুধু তাই নয়, থানায় বসে অন ডিউটিতে দিব্যি এই অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।

সুপরিকল্পিতভাবে দঅপকর্মদ করতেন বলে তার বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পারছিল না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। লজ্জা আর অপমানের ভয়ে মুখ খুলছিলেন না ধর্ষণের শিকার নারীরা। অবশেষে সাহস করে এগিয়ে আসে এক কিশোরী। জানায়, কীভাবে তার মায়ের সামনে তাকে একাধিকবার ধর্ষণ করেছে ড্যানিয়েল। জোরপূর্বক তাকে দিয়ে ওরাল সেক্স করানো হয়েছে এবং ভিডিও রেকর্ড করা হয়েছে। এরপরই এগিয়ে আসতে থাকেন আরও অনেকে। ড্যানিয়েলের বিরুদ্ধে জমা মোট ৩৬টি ধারায় মামলা করা হয়। তাকে ২৬৩ বছরের কারাদণ্ড দেয় ওকলাহোমার আদালত ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫