Skip to content

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার:
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নবগঠিত মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার। এর আগে শহরের রাজবাড়ি সড়কে একটি র‌্যালি বের হয়।
মহানগর কমিটির আহবায়ক মোঃ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম মঞ্জুরুল করিম রনি। বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমদ আলী রুশদী, মাহবুবুল আলম শুক্কুর, আব্দুস সালাম শামীম, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বশির আহমেদ বাচ্চু, হুমায়ূন কবীর রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, কাউন্সিলর সফি উদ্দিন সফি প্রমুখ। সভায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫