মোশারফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে শাহাদাত হোসেন হৃদয় (২৯) এবং শনিবার (২১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে ফেনীরকুল এলাকা থেকে ক্যাজাইলা মারমা (২৭) ও ক্যাচিং মারমাকে (২৪) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাদাত হোসেন হৃদয় রামগড় উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। অপর দুইজন ক্যাজাইলা মারমা ও ক্যাচিং মারমা পৌর যুবলীগের সমর্থক।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৬ সালের ২২ জুন দায়ের করা রামগড় থানার এফআইআর নং—৪ এবং জিআর নং—১৯, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯—এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।
