Skip to content

ঐতিহাসিক রামগড় মামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মোশারফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে অবস্থিত ঐতিহাসিক মামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামগড় স্থলবন্দর এলাকায় অবস্থিত ঐতিহাসিক মামুনি বৌদ্ধবিহারে পৌঁছে তিনি বিহারটি পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি। এ ছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রসাথোয়াই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে প্রধান অতিথি মন্ত্রী সাচিং প্রু এবং বিশেষ অতিথি সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার।

এ ছাড়া রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা ও পৌর মহিলা দলের পক্ষ থেকেও পৃথকভাবে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন মামুনি বৌদ্ধবিহারে মন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে স্থানীয় পর্যায়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫