Skip to content

৫৫ নবীন গবেষককে স্বাগত জানিয়ে গাকৃবিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫৫ নবীন এমএস ও পিএইচডি গবেষককে নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অটাম ২০২৬ টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৫২ জন এমএস ও ৩ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অতিথি ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা গাকৃবির সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং অর্জনের বিভিনড়ব দিক তুলে ধরেন। নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্বে এমএস শিক্ষার্থী সাদিয়া আফরিন মুক্তা এবং পিএইচডি শিক্ষার্থী রাকিবুল হাসান শাওন নিজেদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আবাসিক হলের ব্যবস্থাপনা ও নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান। সহশিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ-সম্ভাবনা তুলে ধরেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অন্যদিকে, উচ্চশিক্ষা ও গবেষণার কাঠামো, একাডেমিক নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, একাগ্রতা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা নবীন শিক্ষার্থীদের গাকৃবিতে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশের কৃষিবিজ্ঞান ও টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষার লক্ষ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে অবদান রাখা। আমি প্রত্যাশা করি, গাকৃবির সমৃদ্ধ গবেষণা পরিবেশ কাজে লাগিয়ে নবীন গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।’

এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সভাপতির সমাপনী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, অটাম ২০২৬ টার্মে গাকৃবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫