Skip to content

ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধন

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, ডোমেস্টিক রুফটপ সোলার চালুর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি একটি সবুজ, পরিচ্ছন্ন ও জ্বালানি—নিরাপদ বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে।

বিগত সরকারের উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর উন্নয়নের গণতন্ত্রের কথা বলা হয়েছে। উন্নয়ন ও গণতন্ত্র বলতে ভোট ছাড়া সরকার গঠন করাকে বোঝানো হয়েছে।

এই উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে গত ১৭ বছর বাংলাদেশ শাসন করা হয়েছে। কিন্তু আমরা দায়িত্ব গ্রহণ করার পর কোনো উন্নয়ন দেখতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে উন্নয়নের আতুড়ঘর তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকার শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছিল। কিন্তু আমরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভালুকায় গ্যাসের সঞ্চালন লাইনসহ বিভিন্ন লাইন ঠিক নেই। আগে কি উটের পিঠে চড়ে ছিলাম? উন্নয়নের গণতন্ত্র বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলাম।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ফখর উদ্দিন আহমেদ, এমপি। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহ্রুখ।

অনুষ্ঠানের শুরুতে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। পরে কর্মসূচির বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইডকলের হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫