Skip to content

‘ধর্ষণ, মাদক ও চাঁদাবাজিতে জামায়াত চ্যাম্পিয়ন’: এমপি খোকন তালুকদার

 

শরীফুল বেপারী
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে মাদারীপুর—৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দলটি মুখে এক কথা বললেও বাস্তবে ধর্ষণ, মাদক কারবার ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদল আয়োজিত জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে খোকন তালুকদার বলেন, জামায়াত মুখে দাবি করে, তারা চাঁদাবাজি, মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। এই দল কখনো ক্ষমতায় আসতে পারলে দেশের মা—বোনেরা সম্মান নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারতেন না।’

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব মনিরুজ্জামান ফকু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, বিএনপির কেন্দ্রীয় সাবেক সদস্য হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ছাত্রদল ও যুবদলের (সাবেক) সভাপতি মাহবুবুর রহমান লিটু খান।

এ ছাড়া জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫