Skip to content

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন ৪ চালক

মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার:
জাতীয় নিরাপদ সড়ক দিবস—২০২৬ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোঃ আহাম্মদ হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাজীপুর সার্কেলের পরিদর্শক নাসিরুল আরেফিন ও পরিদর্শক মহিউদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন এবং গাজীপুর জেলা বাস—মিনিবাস মালিক সমিতির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোশারফ হোসেন।

বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, চালকদের দায়িত্বশীল আচরণ এবং পথচারীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সড়ক নিরাপত্তায় চালকদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ চারজন চালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং নিরাপদ সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫