Skip to content

কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয়

প্রেস বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

একই র‌্যাঙ্কিংয়ে গাকৃবি বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম স্থান অর্জন করেছে। অন্যদিকে পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম।

১৭ নভেম্বর (মঙ্গলবার) কিউএস তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসন সংক্রান্ত কার্যক্রমকে মূল্যায়ন করে এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক ‘হুজ হু’ পুরস্কারপ্রাপ্ত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও সময়োপযোগী কর্মপরিকল্পনার প্রতিফলন।

তাঁর নেতৃত্বে গত দুই বছরে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বৈশ্বিক পরিচিতি—বিভিনড়ব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি নতুন এ স্বীকৃতির মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়েছে।

এর আগে, দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাকৃবি।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টির সাফল্য উল্লেখযোগ্য। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাকৃবি।

টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি), এসডিজি-২ (ক্ষুধামুক্তি) এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে যথাক্রমে বিশ্বে ৮২তম, ৬৬তম এবং ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এ ছাড়া, টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিনড়ব সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি।

অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।

র‌্যাঙ্কিংয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন ‘এ অর্জন গাকৃবি পরিবারের সম্মিলিত নিষ্ঠা ও প্রচেষ্টার ফসল। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সুদৃঢ় করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী করার মাধ্যমে গাকৃবিকে বিশ্বের শীর্ষ ১০০-২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে প্রতিষ্ঠিত করাই আমাদের আগামী দিনের লক্ষ্য।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫