Skip to content

রামগড়ে নারী উত্ত্যক্তকারী আটক

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ৩০ বছর বয়সী ওই নারী থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত প্রায় এক মাস ধরে অভিযুক্ত ব্যক্তি তার ইমো নম্বরে ফোন করে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হন।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর বসতঘরে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে রামগড় থানার কিলো-৫-এর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যান।

এ ঘটনায় রামগড় থানায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-০৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) সোহেল মিয়ার ওপর অর্পণ করা হয়েছে।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটক ব্যক্তিকে থানা হাজতে রাখা হয়েছে। বিধি অনুযায়ী যথাসময়ে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫