Skip to content

ইন্ডিয়ান আইডলের দশম আসরের চ্যাম্পিয়ন সালমান আলী

বিনোদন ডেস্ক ॥
ভারতে গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর দশম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন সালমান আলী।
রোববার রাত ১২টায় প্রতিযোগিতার বিচারক জাভেদ আলী, নেহা কাক্কর ও বিশাল দাদলানি ইন্ডিয়ান আইডল-১০ হিসেবে সালমান আলীর নাম ঘোষণা করেন। খবর ইন্ডিয়ান টাইমসের।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আঙ্কুশ বারডাওয়াজ। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলাঞ্জনা রায়। চলতি বছরের ২৯ জুলাই থেকে শুরু হওয়া এই শো ভারতের সনি ইন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। সালমান আলী চ্যাম্পিয়ন ট্রফি, ২৫ লাখ রুপির চেক ও গাড়ি উপহার পেয়েছেন। প্রথম রানারআপ আঙ্কুশ বারডাওয়াজ ও দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা রায় পাঁচ লাখ টাকা করে চেক এবং টপ ফাইভের অপর দুই প্রতিদ্বন্দ্বী নীতেন কুমার ও বিভোর পারাসারের প্রত্যেকের হাতে তিন লাখ রুপির চেক তুলে দেয়া হয়।
ফাইনালে বিশেষ অতিথি ছিলেন বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫