উজ্জল হোসেন মাসুম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে সহযোগীদের হামলার মুখে পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। পুলিশContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগারটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে যাওয়া এবং পরীক্ষামূলক উৎপাদন চলার পরও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা, সংস্কারকাজ এবং হস্তান্তর জটিলতায় থমকে আছে গুরুত্বপূর্ণ এই জনকল্যাণমূলকContinue Reading

জাকারিয়া হোসাইন বাগেরহাট জেলা প্রতিনিধি: উপকূলীয় ও দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে রোগীর অতিরিক্ত চাপ, শয্যাসংকট, বাজারে নরমাল স্যালাইনের ঘাটতি, চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবলের অভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা ক্রমেই সংকটের মুখে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।Continue Reading

জাকারিয়া হোসাইন বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দেবাশীষ বসাক। সোমবার (২৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ইউএনও কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেContinue Reading

রোকুনুজ্জামান খান স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় নূর চেকস অ্যান্ড্রয়েড স্ট্রাইপস প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্যে জনপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় প্রকল্পেরContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এ নিয়ে বিদ্যালয়টিতে অভিভাবকদেরContinue Reading

মোশারফ হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে শাহাদাত হোসেন হৃদয় (২৯) এবং শনিবার (২১ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে ফেনীরকুল এলাকা থেকে ক্যাজাইলা মারমা (২৭) ওContinue Reading

বিশেষ প্রতিনিধি: সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনো ঝুম বৃষ্টিতে ভিজছে গাজীপুরের কালিয়াকৈরের গ্রাম ও জনপদ। বৃষ্টিতে প্রকৃতি কিছুটা স্বস্তি পেলেও স্বস্তি নেই খেটে খাওয়া মানুষের জীবনে। কারণ বৃষ্টি বাড়লেই থমকে যায় তাঁদের রোজগারের চাকা। জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই কাজের সন্ধানে বের হতে হচ্ছে শ্রমজীবীContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মো: আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাই ও ভাবিসহ চারজনের বিরুদ্ধে। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অবContinue Reading

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় পোষাকশিল্পে কর্মরত শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আমতলী, আইডিয়াল মোড় ও কাঁশর চৌরাস্তায় পৃথক ৩টি স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলাContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহার হচ্ছে মানুষের ধান ও খড় শুকানোর কাজে। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় মানুষের চলাচলে কাজে আসছেনা। গত ৭ বছর ধরে কৃষকের ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে এটি। সংশ্লিষ্ট সূত্রেContinue Reading

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্নার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে এContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ২০২৬—২৭ অর্থবছরের রবি মৌসুমে সাতটি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করাContinue Reading

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান। বুধবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তরContinue Reading

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত (ছবি—০৩) মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের বোরহান উদ্দিন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারContinue Reading

উজ্জ্বল হোসেন মাসুম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর গত শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার (৯ই নভেম্বর) দুপুরে ললাটি এলাকায় নিহতেরContinue Reading

আকরাম হোসেন রিপন ও তাওহীদ হোসেন কাপাসিয়া (গাজীপুর) থেকে: ‘আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখব বারোমাস’-এই প্রতিপাদ্যে গাজীপুরের কাপাসিয়ায় ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা প্রশাসনেরContinue Reading

বিশেষ প্রতিনিধি: জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ সারা দেশের সব ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সদর দপ্তরেContinue Reading

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবকাঠামোগত উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার—ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে নবনির্মিত ও সংস্কারকৃত দুটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) একাডেমির ‘উত্তরণ আবাসিক এলাকা’ এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজের সমাপ্তি উপলক্ষে ফলক উন্মোচনের মাধ্যমেContinue Reading

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ—২০২৬—এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের দৃপ্ত অঙ্গীকার নিয়ে ৬০ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন আনসার সদস্যদেরContinue Reading