বিনোদন ডেস্ক ॥ নিতান্ত কনসার্ট আর মিউজিক্যাল ট্রিপ হিসেবেই যেতে হয়েছে বিদেশবিভুঁইয়ে। সেখানে গিয়ে এমন বিপর্যস্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে হবে সেটা দুঃস্বপ্নেও ভাবেননি গায়িকা-অভিনেত্রী মিলি সাইরাস।
সুদূর জার্মানিতে মিউজিক্যাল সফরে গেলেও এখন বিছানার সঙ্গেই কাটাতে হচ্ছে সময়। কারণটা নিছক খাবারে বিষক্রিয়া। আর সে থেকে উদ্ভূত বাজে শারীরিক পরিস্থিতির জন্য পুরো সফরের বেশ ক’দিনের কনসার্ট অ্যাপয়েনমেন্ট আর মিডিয়া গেট-টুগেদারের পরিকল্পনাগুলো বাতিল করে দিয়েছেন মিলি।
টুইটারে অবশ্য আস্বস্ত করেছেন ভক্তদের, একেবারে বাজে অবস্থা না হলেও ঘর থেকে বেরোবার সামর্থ্যটা নেই বলেই এই শো স্থগিতের ঘোষণা।
বিশ্রামের সময়টুকুতে ফ্যাশন সচেতন মিলি অনেকটা সময় পেয়ে গেছেন নিজের আসছে দিনের ফ্যাশনের খুঁটিনাটি নিয়ে চিন্তা করতে। সোনালি বয়কাট চুলের যে রীতি চালু করেছিলেন, সেটি থেকে খুব শিগগির বেরিয়ে এসে নতুন ধারায় পা রাখতে যাচ্ছেন তিনি।
লম্বা চুলের কোমর পর্যন্ত পনিটেল করা মিলিকেও দেখা যেত হয়তো খুব শিগগির কোনো স্টেজ পারফরম্যান্সে।
বিপর্যস্ত অবস্থায় বিছানায় মিলি সাইরাস
আপডেট :July 28, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
