Skip to content

পাকিস্তানের ক্ষমতাচ্চ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের ক্ষমতাচ্চ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ বৃহস্পতিবার দুর্নীতি মামলার দায় মাথায় নিয়ে দেশে ফিরছেন। শরীফ তার বিরুদ্ধে চলা মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছেন।

আগামীকাল শুক্রবার শরীফ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চলা মামলার শুনানীর জন্য কোর্টে উপস্থিত হবেন।
পাকিস্তানের সুপ্রীমকোর্ট নওয়াজ শরীফকে গত জুলাইয়ে বাৎসরিক দশ হাজার ডলার আয় অপ্রদর্শিত রাখার কারণে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করে। শরীফ ১৯৯৯ সালে প্রথম দফায় প্রধান মন্ত্রী থাকাকালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হোন।

২০১৬ সালে ‘পানামা পেপার’ ফাঁস হওয়ার মাধ্যমে শরীফ তার মেয়ে মরিয়ম ও দুই ছেলের নামে আয় বর্হিভূত সম্পদ থাকার কথা জানা যায়।

গত ৩০ আগস্ট ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার্থে শরীফ লন্ডনে যান। সূত্র: রয়টার্স

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫