Skip to content

কোরআন হেফজ করলেন ৯০ বছরের বৃদ্ধা!

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুদ্ধ বিদ্ধস্ত ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরার বাসিন্দা হামাদিয়া জায়ায মুসা। তার বয়স এখন ৯০ বছর।

১৯২৯ সালে বসরার দক্ষিণে অবস্থিত আল-মুদাইনায় জন্ম হয় হামাদিয়া জায়ায়ের।

বর্তমানে তিনি ঠিকমতো চোখে দেখতে পান না চলাফেরা করতে সহযোগী লাগে তার। আর এ বয়সে তিনি করেছেন এক বিশ্বরেকর্ড।

এ বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্ত করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন।

একটি আরবীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দীর্ঘ ৬ বছরের অক্লান্ত পরিশ্রমে হামাদিয়া কোরআন হেফজ করতে সক্ষম হন। ইরাকের ইমাম হুসাইন (রা.) সমাধিস্থলে চালু হওয়া এক কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত যেতেন হামাদিয়া। তিনি এ প্রশিক্ষণ প্রকল্পের একজন একনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। নিয়মিত অধ্যয়নের ফলে তিনি ৯০ বছর বয়সে কোরআনে হাফেজা হওয়ার অনন্য রেকর্ড করেন।

জানা গেছে, ওই প্রকল্পের অধীনে ইরাকের বিভিন্ন শহরের প্রায় ৪ হাজার ৬০০ নারী ও পুরুষ এখন পর্যন্ত কোরআনে হাফেজ হয়েছেন।

এসব শিক্ষার্থীর মধ্যে অনেকেই বেশ বয়স্ক। তম্মধ্যে হামাদিয়া জায়ায মুসা একজন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫