Skip to content

ওরা চোর, ভোট চুরি করেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥
নির্বাচন শুরুর অনেক আগে থেকেই ভোট কারচুপির অভিযোগ তুলে আসছিলেন। মঙ্গলবার নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের। ওই সময়ও এমন অভিযোগ তোলেন। নির্বাচন শেষ হয়েছে। ডেমোক্র্যাট বাইডেন জয়ী হয়েছেন। কিন্তু তার অভিযোগ শেষ হয়নি। রোববারও ট্রাম্প টুইট করে ডেমোক্র্যাটদের চোর বলে অভিহিত করেছেন।

নির্বাচনের ভোট গণনার পর ফলাফলে বাইডেনকে যখন একের পর এক অঙ্গরাজ্যে বিজয়ী হওয়ার পথে এগোচ্ছিলেন তখন ‘ভোটচুরির’ অভিযোগ তুলে সরব হন ট্রাম্প। ভোট জালিয়াতি হয়েছে দাবি করে কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও করেন। কিন্তু আদালত তাকে হতাশ করলেও এখনো নিজের অবস্থানে অনড় ট্রাম্প।

রোববার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমরা মনে করি এই লোকগুলো চোর। শহরের সকল ভোট যন্ত্রগুলো দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, স্পষ্ঠতই এটা চুরির নির্বাচন ছিল। কারণ কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন; যা কল্পনাতেও অসম্ভব।’

তবে ট্রাম্পের এমন অভিযোকে একেবারেই পাত্তা দিতে নারাজ বাইডেনের ডেমোক্র্যাট শিবির। বিপরীতে এই মুহুর্তে তারা জয়ের আনন্দ উপভোগ করছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনও দেশটিতে গত ৩ নভেম্বরের নির্বাচনে কোনও ধরনের জালিয়াতির প্রমাণ পায়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

কোনোভাবেই প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার করে এখনও কোনো বক্তৃতাও দেননি তিনি। তাইতো ফের ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে ট্রাম্প টুইটে আরও দাবি করেছেন, ‘ওরা যা চুরি করতে চেয়েছিলেন সেটা করতে পেরেছেন। আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ডাকযোগে ভোট জালিয়াতির আশঙ্কা জানিয়ে এর বিরোধিতা করে আসছিলেন। রিপাবলিকান শিবিরও বারবার ভোট চুরির অভিযোগ তুলেছে। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনও ধরনের প্রমাণ হাজির করতে পারেনি ট্রাম্প শিবির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫