Skip to content

সিকদার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টাার \
সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন।

আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিকদার গ্রুপের পরিচালক সৈয়দ কামরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫