Skip to content

মির্জাপুরের তিন স্কুলছাত্রীকে অপহরণের এক দিন পর উদ্ধার

স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর থেকে অপহৃত তিন স্কুলছাত্রীকে অপহরণের এক দিন পর উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জিএমপি গাজীপুর এর কাশিমপুর থানার হাতিমারা পশ্চিমপাড়া গ্রামের মনির হােসেন এর ভাড়া দেওয়া বাড়ী হইতে অপহৃতা তিন কিশোরীকে উদ্ধার ও দুই জনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামী হলেন, রাজবাড়ী বালিয়াকান্দি থানার থালিয়া গ্রামেরর নুর ইসলাম সন্তান রিয়াজ মন্ডল ( ২২ ), একই জেলার কালুখালি থানার বনােগ্রাম শফিকুল ইসলামের সন্তান শাহিদুল ইসলাম শাকিল ( ১৮ ), তারা গাজীপুরের কাশিমপুর থানার হাতিমারা পশ্চিমপাড়া এলাকায় মনির হােসেনের বাড়ীর ভাড়াটিয়া।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে পুলিশ জানান , বাদীর মেয়ে ( ১২ ) , সহ বাদীর মেয়ের মামাতাে বােন ( ১১ ) বিকেবাড়ি মাসুদুল আলম এর বাড়ির ভাড়াটিয়া ( ১২ )।

তিন জন একত্রে গত ১৬/০২/২০২১ তারিখ সকাল অনুমান দশটার সময় বাড়ি থেকে সাফারী পার্কে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়। পরে বাঘেরবাজার বাসস্ট্যান্ডে পৌঁছে তাহারা সাফারী পার্কে যাওয়ার উদ্দেশ্যে বাঘেরবাজার অবস্থান করছেন বলে বাদীকে মােবাইল ফোনের মাধ্যমে জানান। ফোন পাওয়ার পর মেয়ের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫