Skip to content

সালমানের সন্তানের মা হতে চান রাখী!

বিনোদন ডেস্ক ॥ বলিউডের বিতর্কের রানী রাখী সাওয়ান্ত এবার সালমান খানের সন্তানের মা হওয়ার খায়েশ প্রকাশ করেছেন।
সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি আকার ইঙ্গিতে ওই খায়েশ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, সালমান খান এখনও তার ভালোবাসার মানুষ খুঁজে পাননি। তিনি একজনকে পান আবার কিছুদিন পর হারিয়ে ফেলেন। আসলে তিনি জীবনে বিয়ে করতে পারবেন কিনা সন্দেহ। যদি তিনি বিয়ে করতে না পারেন তাহলে আমির খান বা শাহরুখ খানের মতো তাকে সারোগেট সন্তানের বাবা হতে হবে। এছাড়া আর তার কোনো উপায় নেই।
একই সঙ্গে তিনি বলেছেন, আমিও যদি কোনোদিন বিয়ে না করি তাহলে সারোগেট মা হবো।
সমালোচকরা বলছেন, এ কথার মধ্য দিয়ে রাখী আসলে আকার ইঙ্গিতে সালমান খানের সারোগেট সন্তানের মা হওয়ার খায়েশ প্রকাশ করেছেন। এখন সালমান খান এ বিষয়ে কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটাই দেখার বিষয়।
প্রতিভা নয়, স্রেফ শরীর দেখিয়ে হলিউডে জায়গা করে নেয়া এ অভিনেত্রী-নর্তকী এর আগে শাহরুখ খানের সারোগেট সন্তান নিয়ে কথা বলে বিতর্কিত হন। তিনি শাহরুখের সারোগেট সন্তান নেয়া সম্পর্কে বলেন, অনেকেই এখন সারোগেট সন্তান নিচ্ছে। আমির খানও এমন একটি সন্তান নিয়েছেন। এটা অনেক বড় বিষয়। এমন একটি সিদ্ধান্ত নেয়ার জন্য আমি শাহরুখ খানকে ধন্যবাদ জানাই। আমি তাকে স্যালুট করি। কিন্তু শাহরুখ-গৌরির ব্যক্তিগত কোনো সমস্যা নিশ্চয়, আছে না হলে তারা সারোগেট সন্তান নেবেন কেন।
এ বিতর্কের রেশ কাটতে না কাটতেই তিনি সালমানকে নিয়ে কথা বলে নতুন বিতর্কের জন্ম দিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫