Skip to content

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ

অনলাইন ডেস্কঃ

আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। খবর আরব নিউজের।

সাধারণত বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। তবে বাংলাদেশ কবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল।

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫