Skip to content

ফু—ওয়াং শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতনের দাবীতে দিনব্যাপী কর্মবিরতি পালন

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে সকাল থেকে কারখানা অভ্যন্তরে কর্মবিরতি পালন করছে ফু—ওয়াং ফুডস্ লিমিটেড কারখানার শ্রমিকরা। ওই কারখানায় ৬’শ শ্রমিক কাজ করে। দুই মাসের বকেয়া বেতনের দাবীতে তারা এ আন্দোলন করছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় কারখানায় কর্মবিরতি পালন করেছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল লতিফ বিকেল ৫টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকেরা তাদের বকেয়ার পরিশোধের দাবীতে ৮ ঘন্টা কারখানায় আন্দোলন করেছে।
আন্দোলনরত শ্রমিকেরা জানায়, গত ০৮ এপ্রিল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাজ বন্ধ করে আন্দোলন করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্চিত করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কতৃপক্ষের সাথে শ্রমিকদের দাবী নিয়ে আলোচনায় বসে। ওই আলোচনায় করে চলতি মাসের ২০ তারিখ শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং আগামী ১০ মে মার্চ মাসের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়। শ্রমিকেরা শিল্প ও জয়দেবপুর থানা পুলিশ এবং কারখানা যৌথ উক্ত সিদ্ধান্ত মেনে নেয়।
এদিকে, গত ১৩ এপ্রিল কারখানা কর্তৃপক্ষ মহাব্যবস্থাপক (জিএম) আমির হোসেনকে লাঞ্চিত করার ঘটনায় ৭ জন শ্রমিক এবং ৫ জন স্টাফকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) শ্রমিকেরা সকালে নোটিশ দেখে উত্তেজিত হয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং ১২ জন কর্মকর্তা—কর্মচারীকে কারখানায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ তুলে নেয়ার দাবী জানায়। এক পর্যায়ে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন শুরু করে।
এসব বিষয়ে কারখানা মালিক মিয়া মামুন এবং পরিচালক আবু জাফরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জয়দেবপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন আগামী ২১ এপ্রিল পরিশোধের আশ্বাস দিলেও তারা মেনে নেয়নি। দাবী পরিশোধ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়ে বিকেল ৫টায় কারখানা থেকে চলে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫