Skip to content

সাংবাদিক নূরুজ্জামান লাবুকে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্র্যাব’র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবুকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব। নুরুজ্জামান লাবু শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নং- ৯০৪।

নুরুজ্জামান লাবু জানান, প্রতিবেদন প্রকাশ করায় হুমকির বিষয়টি আমাকে ভীতসন্ত্রস্ত করেছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। আমার আশঙ্কা উক্ত ব্যক্তি বা তার সহযোগীরা আমার প্রাণনাশ বা অন্য কোনো উপায়ে আমার এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে।

আজ মঙ্গলবার ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫