Skip to content

লালমনিরহাটে ধান কাটা শুরু; বাম্পার ফলনের সম্ভাবণা

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে পেকে যাওয়ায় বৈশাখের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই জেলার বিভিন্ন এলাকায় ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধানের ভান্ডার হিসেবে সারাদেশে পরিচিত লালমনিরহাট। এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলে-মেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এ জেলার কৃষকদের। ধানকে ঘিরেই চাঙ্গা হয় লালমনিরহাটের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি।
চলতি মৌসুমে লালমনিরহাটে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর লালমনিরহাট জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রায় ৮০হাজার হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ও উফশী জাতের ধান চাষ হয়েছে।
কোদালখাতা গ্রামের কৃষক কমল কান্তি বর্মণ বলেন, এ বছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকেরা অনেক খুশি।
ফুলগাছ গ্রামের হরিপদ রায় হরি নামের আরেক কৃষক বলেন, এবার ধান ভালো হয়েছে। কৃষকেরা যদি এক মাস সময় হাতে পান, তাহলে লালমনিরহাটের সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে।
ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, ইরি-বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হয়েছে। তাই ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫