Skip to content

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

 

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে অবশেষে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ইসি সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশ করেন।

গত ২৭ মার্চের রায়ের পর গেজেট প্রকাশের বিষয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। মতামত এলে রোববার রাতেই গেজেট প্রকাশের জন্য চিঠি বিজি প্রেসে পাঠানো হয়। এরপর রাত ১১টার দিকে গেজেটটি প্রকাশ করা হয়।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করেন। পরবর্তীতে শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনিই একমাত্র মেয়র, যিনি কোনো সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।

ইশরাক হোসেন মেয়র পদে শপথ নিলে কতদিন দায়িত্ব পালন করতে পারবেন? এই প্রশ্ন করা হলে জানান, আইনজীবী প্যানেলের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫