Skip to content

থামছেনা মৃত্যুর মিছিল; কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক শ্রমিকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু 

ছাইদুর রহমান নাঈম,  কিশোরগঞ্জ থেকে 
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটছে। নিহতরা হলেন,  ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪) নামে দুই কৃষক এবং ফুলেছা বেগম (৬৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। জেলার হাওর অঞ্চলে সরকারের স্থাপন করা বজ্রপাতরোধ যন্ত্র কাজে আসছেনা বলে কৃষকরা জানান। ফলে হাওরে বৈরী আবহাওয়া হলে কেউনা কেউ মরবে এমন নিয়তি নিয়ে সবাই থাকেন আতংকিত।
সোমবার (২৮ এপ্রিল) সকালে হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে উল্লেখিত দুইজন কৃষক ও নিজের খলায় ধানের খেড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের এ মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ইন্দ্রজিত দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের বাসিন্দা মৃত জতীন্দ্র দাসের পুত্র, স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিছ মিয়ার পুত্র ও ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ  গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ও মিঠামইন থানার উপ-পরিদর্শক (এস.আই) অর্পণ বিশ্বাস  এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫