Skip to content

রংপুর মহানগর যুবদলের ২৯ নম্বর ওয়ার্ডে আংশিক কমিটি ঘোষণা

রংপুর থেকে প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রংপুর মহানগর শাখার আওতাধীন ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং সদস্য সচিব আতিউর ইসলাম লেলিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটিতে সুমন পাটোয়ারীকে আহ্বায়ক এবং মনির হোসেন মুনাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—ফারুক হোসেন, শাকিল হোসেন, মফিজুল্লাহ তুহার, তাইফুর রহমান তাইফ এবং রতন মিয়া।

কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে আগামী ১৫ দিনের মধ্যে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি মহানগর যুবদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নেতৃত্ব গঠনের এই উদ্যোগকে সংগঠনটি দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের অংশ হিসেবে দেখছে। আশা করা যাচ্ছে, এই নতুন কমিটির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে যুবদলের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫