Skip to content

রাজশাহীতে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি  গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ। তিনি রাজশাহী নগরীর কাটাখালী থানার মীরকামারী গ্রামের মো. বেল্লাল হোসেনের স্ত্রী। আসামি জেসমিন খাতুনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও মতিহার থানায় মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে।
পুলিশের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৬টার দিকে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক নারী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার এসআই মো. নাদিম উদ্দিন ও তাঁর টিম সকাল পৌনে ৭টায় ওই এলাকায় অভিযান চালিয়ে জেসমিন খাতুনকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাটাখালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে  জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫