Skip to content

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কলিম উদ্দিন নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মীরডাঙ্গি গ্রামের বাসিন্দা।

বুধবার ৭মে বিকেল সারে ৫ টার দিকে রাণীশংকৈল মহাসড়ক আরডিআরএস অফিসের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত কলিমউদ্দিন একাই ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন,চলতি অবস্থায় তার ভ্যানের স্কেল ভেঙ্গে চাকা খুলে যাওয়ায় তিনি পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে,অপর দিকথেকে আসা ভোটভোডির সামনে। মূহুর্তেই পৃষ্ঠ হয় চাকার নিচে।এলাকাবাসী কলিমউদ্দিনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেছেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, দূর্ঘটনার বিষয় টি শুনেছি এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫