Skip to content

রাঙ্গামাটি প্রেসক্লাবে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ

 

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রেসক্লাবের সাথে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বাংলাভূমি‘র জেলা প্রতিনিধি মোঃ সোলাইমান, সাংবাদিক মোঃ ইলিয়াছ, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সদস্য রিদুয়ান হৃদয়, জুনায়েদ হাসানসহ সিআরএ নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ।

রাঙ্গামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের কার্যালয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং আনন্দঘন সময় কাটানোর ব্যবস্থা নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫