Skip to content

হ্যাকারের বাড়িতে যৌথ বাহিনীর হানা, ২২১৩ সিমসহ সরঞ্জাম জব্দ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই হ্যাকার চক্রের বাড়িতে পৃথক অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় ২২১৩ সিমকার্ড, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

শনিবার (১৭ মে) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে থেকে এসব জব্দ করা হয়।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ মে) মধ্য রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে অভিযান চালানো হয়। পরিস্থিতি টের পেয়ে ওই গ্রামের চিহ্নিত হ্যাকার রনি মিয়া ও জুয়েল মিয়া পালিয়ে যায়। পরে তাদের বাড়ি থেকে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ২২১৩টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫