Skip to content

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক 

আল-আমিন
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)—এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃত চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫