Skip to content

গাজীপুর কাউলতিয়ায় কৃষি জমিতে অবৈধভাবে মাটি টাকায় ৫ লাখ টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের ২১ নং ওয়ার্ডের কাউলতিয়া এলাকায় শনিবার দিবাগত রাতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে উত্তোলন করার অপরাধে এক মাটি ব্যবসায়িকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে কৃষি জমির উপর থেকে রাতের অন্ধকারে মাটি উত্তোলন করে নিয়ে যায় এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এর নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে ওই মাটি ব্যবসায়িকে আটক করে। অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর ধারায় আটককৃতের কাছ থেকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন।

এ বিষয়ে বক্তব্য ও বিস্তারিত জানার জন্য রবিার দুপুর পৌনে ৩টায় টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এর হোয়াটসঅ্যাপে ম্যাসেস দিয়ে কোন উত্তর না পেয়ে, হোয়াটসঅ্যাপে কল দেয়া হয়। রিং হয়েছে, কিন্তু কল রিসিভ হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫