Skip to content

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ ভোগান্তি নিরসনে দুই দেশের নেতৃত্বকে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে নিজেদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

গতকাল সোমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন উরসুলা। সেখানে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ প্রেসিডেন্ট বলেন, “(এ যুদ্ধের কারণে) বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং ইতোমধ্যে তেল-গ্যাসের দাম, ব্যবসা-বাণিজ্য এবং আমাদের সমাজে তার প্রভাব আমরা স্পষ্টভাবে অনুভব করছি।”

“এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন আলোচনা ও কূটনৈতিক পন্থায় একটি সমাধানে পৌঁছাই এবং তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাই।”

সংবাদ সম্মেলনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের হামলাকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন উরসুলা ভন ডার লেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ।

 

সূত্র: ঢাকা পোষ্ট

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫