Skip to content

কাপাসিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা অভিযোক্ত আমজাদ গ্রেফতার

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বৃহস্পতিবার (১১ জুন) সকালে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোক্ত আমজাদ দরজীকে গ্রেফতার করেন কাপাসিয়া থানা পিুলশ। গত ২৭ মে সকালে উপজেলার কান্দানিয়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। ঘটনার দিন সকালে অভিযুক্ত আমজাদ দরজী (৫৭) কৌশলে ওই কিশোরীকে বাড়ির পাশে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে কিশোরীটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। কিশোরীটি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করেন। তবে শেষ পর্যন্ত এ চিৎকার থামানো যায়নি। মেয়ের চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত আমজাদ দরজী তাকেও লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কিশোরির মা জানায়, এক বছর আগে তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তার দুই মেয়েকে নিয়ে অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় তিনি এবং তার প্রতিবন্ধী মেয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হয়েছে। অভিযোক্ত আমজাদকে গ্রেফতার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫