Skip to content

অনিবার্য কারণে বাউবির ১০ ও ১১ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত 

স্টাফ রিপোর্টার:
অনিবার্য কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রোগ্রামের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ও ১১ জুলাই (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এমন বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো-এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম—২৪২ (২য় সেমিস্টার), বিএজিএড প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই—ডিসেম্বর ২০২৫)—এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টার, এমপিএইচ (এমপিএইচ) পরীক্ষা ২৫২ টার্মের ১ম ও ৩য় সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা—২০২৫ (২৫২ টার্ম)—এর ১ম ও ২য় সেমিস্টার এবং বিবিএ (বিবিএ) পরীক্ষা—২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে প্রকাশ করা হবে।

এছাড়াও এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫