Skip to content

সুন্দরবন সুরক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান: শরণখোলায় র‌্যালি ও বিশ্ব বাঘ দিবস উদযাপিত

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ব্যবস্থাপনা ও আই ইউ সি এন’র সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বাঘ দিবস—২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বন ও বন্যপ্রাণী রক্ষা, বিশেষ করে বাঘ সংরক্ষণের নানামুখী কৌশল এবং সুন্দরবনে প্লাস্টিক—পলিথিন বর্জনের আহ্বান জানিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মোঃ খলিলুর রহমান, শরণখোলা স্টেশন কর্মকর্তা বিপুলএসর দেবনাথ, ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর (শরণখোলা ফিল্ড অফিস) মোঃ আলম হাওলাদার, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত সংবাদকর্মী হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহান আহমেদ ।

অনুষ্ঠানটিতে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং ভিটিআরটি ও সিপিজি এর সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় বাঘের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুন্দরবন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। বিশেষ করে বাঘ শিকার রোধ, বাঘের আবাসস্থল নিরাপদ রাখা এবং সুন্দরবনের পরিবেশের চরম শত্রু প্লাস্টিক ও পলিথিন বর্জনের ওপর তারা জোর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ওয়াইল্ড টিম ফিল্ড ফ্যাসালিটেটর আলম হাওলাদার, শিক্ষকদের পক্ষে শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, ভিটিআরটি দলনেতা মোঃ জাকারিয়া হোসাইন এবং সিপিজি এর পক্ষ থেকে আবুল আসলাম তুহিন বন রক্ষায় স্থানীয় জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বন, বন্যপ্রাণী ও সুন্দরবনের বাঘের ছবি অঁাকার এক চমৎকার চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি ভিটিআরটি ও সিপিজি সদস্যদের বিনোদনের জন্য লুডু খেলাসহ বিভিন্ন রকমের সচেতনতামূলক ও আনন্দদায়ক খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন শরণখোলা স্টেশন কার্যালয়ের ফরেস্ট গার্ড (এফজি) মোঃ জহিরুল ইসলাম ও মোঃ সোহেল।

বক্তারা সমাপনী বক্তব্যে সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখতে এবং বাঘ রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫