Skip to content

সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের সর্বাধুনিক গ্লাইড বোমা ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

রয়টার্স জানায়, ‘জেডিএএম-ইআর’ নামের এই বিশেষ প্রযুক্তি বিমান থেকে ছোঁড়া সাধারণ বোমাকে অত্যন্ত নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা গাইড বোমায় রূপান্তর করতে পারে। বিশ্বখ্যাত বিমান তৈরি কারখানা ‘বোয়িং’ এই সরঞ্জামগুলো তৈরি করবে।

এর পাশাপাশি সৌদি সামরিক বাহিনীর ট্যাংকের জন্য ‘এজিটি-১৫০০’ নামের বিশেষ ইঞ্জিন বিক্রির আরেকটি প্রস্তাবও পাস করেছে যুক্তরাষ্ট্র। প্রায় ৭৫ কোটি ডলারের এই চুক্তির মূল কাজ পরিচালনা করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হানিওয়েল’।

সব মিলিয়ে দুই দেশের মধ্যে প্রায় ৫৭৫ কোটি ডলারের এক বিরাট অস্ত্র বাণিজ্য হতে চলেছে, যা সৌদি আরবের প্রতিরক্ষা শক্তিকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫