Skip to content

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পূর্বপাশে গাজীপুর—টাঙ্গাইল গামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ও চলমান পথচারীদের নিকট হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

গত রোববার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদারদহ এলাকার গোলজার হোসেনের ছেলে ফারুক হোসেন (২৬), বগুড়া জেলার বগুড়া সদর থানার সরলপুর অটোবালা এলাকার পিতা মৃত নুরুল হকের ছেলে খোকন মিয়া (৩৫),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দিগদারী এলাকার পিতা মৃত নূর হোসেনের ছেলে আনজু মিয়া (৩৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বড় ফুলবাড়ি এলাকার পিতা সোলেমান এর ছেলে রশিদুল ইসলাম (২৪),গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ভাগদড়িয়া এলাকার পিতা মৃত আঃ সাত্তার এর ছেলে অপু মিয়া (২৭)।

জব্দকৃত দেশীয় অস্ত্রগুলো হল— একটি মিনি ট্রাক, একটি তালা কাটার কাটার রেঞ্জ, দুটি লোহার ধারালো লম্বা ছেনি, একটি স্কয়ার সাইজের এস এস পাইপ, দুটি গোলাকার সাইজের এস এস পাইপ, একটি সাবলাকৃতি চিকন রড, একটি লোহার সাবল, একটি কাঠের বাটযুক্ত ছোট লোহার কাস্তে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকার গাজীপুর—টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ সদস্যেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ডাকাতির কাজে ব্যবহারকৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলা ও উপজেলায় ডাকাতি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫