Skip to content

‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা

অনলাইন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত মানেই নতুন কোনো বিতর্ক। এবার তার তীব্র ক্ষোভের মুখে পড়েছেন ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। সম্প্রতি কঙ্গনা ও স্মৃতি ইরানিকে নিয়ে রাখি কিছু আপত্তিকর মন্তব্য করায় ফুঁসে উঠেছেন কঙ্গনা। সোশ্যালে কড়া ভাষায় তিনি দাবি করেছেন, রাখির নাকি একটি ঝাড়ুদারের চাকরি পাওয়ারও কোনো যোগ্যতা নেই!

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক লম্বা পোস্টে রাখি বা সমসাময়িক সমালোচকদের নিশানা করে কঙ্গনা লিখেছেন, যারা জীবনে নিজে কিছু করতে পারে না, তারা কেবল নিজেদের ব্যর্থতা ও হিংসা ঢাকতেই সফল নারীদের নিয়ে বাজে কথা বলে। সফল নারীদের অপমান করে এরা একধরনের বিকৃত আনন্দ পায়। তাই এই ধরনের ভিত্তিহীন আক্রমণের বিরুদ্ধে এবার শক্ত হাতে রুখে দাঁড়ানোর সময় এসেছে।

ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা আরও লেখেন, খ্যাতির জন্য মানুষ কত কিছুই না করে, কিন্তু দুঃখের বিষয় হলো—এত কিছুর পরও রাখির ভাগ্যে একটা ঝাড়ুদারের চাকরিও জুটবে না। কারণ সামান্য সেই কাজের জন্যেও কিছুটা যোগ্যতার প্রয়োজন হয়। তাই রাখিকে চুপচাপ বসে রিলস দেখে কান্নাকাটি করার পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগেও কঙ্গনা ও রাখির মধ্যে বহুবার কথার লড়াই হয়েছে। রাখি এর আগে কঙ্গনাকে ‘গাটার মাউথ’ বলে আক্রমণ করেছিলেন।

তবে কঙ্গনা সাফ জানিয়ে দিয়েছেন, যারা তার সাফল্যের ধারেরকাছেও পৌঁছাতে পারেনি কিংবা শুধু মিডিয়ায় টিকে থাকার জন্য তার নাম ব্যবহার করে, তাদের কটূক্তিতে তিনি সামান্যতম কানও দেন না। সম্প্রতি একটি কমেডি শোয়ে রাখি অংশ নেওয়ার পর থেকেই বলিউডের এই নতুন কাজিয়া এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সূত্র: সামা টিভি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫