Skip to content

শরণখোলায় নবাগত ইউএনও দেবাশীষ বসাকের যোগদান

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দেবাশীষ বসাক। সোমবার (২৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত ইউএনও কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন কর্মস্থলে তাঁকে স্বাগত জানানো হয়।

যোগদান ও বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি), শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে শরণখোলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫